
কুমিল্লা প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে কুমিল্লা-৮ (বরুড়া) আসনের প্রাথমিক বেসরকারি ফলাফল প্রকাশ করা হয়েছে। কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ধানের শীষ প্রতীকের প্রার্থী জাকারিয়া তাহের সর্বোচ্চ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জাকারিয়া তাহের পেয়েছেন ১৬ হাজার ৯১৮ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৮ হাজার ৫০৯ ভোট।
এছাড়া অন্যান্য প্রার্থীদের প্রাপ্ত ভোট হলো—
ইসলামী ফ্রন্টের মিনার প্রতীক ২৭৯ ভোট,
জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক ৫২৭ ভোট,
বাংলাদেশ কৃষক পার্টির একতারা প্রতীক ৩ হাজার ২২৮ ভোট,
বাংলাদেশ সাম্যবাদী দলের মই প্রতীক ১৬০ ভোট,
ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীক ২ হাজার ২৭৩ ভোট,
বাংলাদেশ রিপাবলিকান পার্টির হাতি প্রতীক ১৬১ ভোট।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, মোট প্রদত্ত ভোটের সংখ্যা ২২ হাজার ১০৩। এর মধ্যে বৈধ ভোট ২২ হাজার ৫৮৬ এবং বাতিল ভোট ৫৭৩। ভোটের হার ছিল ৫৯ দশমিক ৫৬ শতাংশ।
উল্লেখ্য, এটি প্রাথমিক বেসরকারি ফলাফল। চূড়ান্ত ফলাফল নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে নিশ্চিত করা হবে।