বি এন টিভি র নিজস্ব প্রতিনিধি কুমিল্লা;
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি এবং সিগারেট জব্দ করেছে। রবিবার ভোর রাতে আদর্শ সদর উপজেলার বিবিরবাজার সীমান্ত এলাকা থেকে এই মালামাল উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক রাত ০৩:০০ ঘটিকায় ১০ বিজিবি’র আওতাধীন বিবিরবাজার বিওপি’র কটকবাজার পোষ্টের একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। সীমান্তের ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাগবেড় নামক স্থানে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়।
পরবর্তীতে টহল দল উক্ত স্থান থেকে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি এবং সিগারেট জব্দ করে।
বিজিবি’র হিসাব অনুযায়ী, জব্দকৃত এই চোরাচালানি পণ্যের মোট বাজার মূল্য প্রায় ৫৯,৮০,০০০/- (ঊনষাট লক্ষ আশি হাজার) টাকা।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি সবসময়ই তৎপর। এরই ধারাবাহিকতায় এই সফল অভিযান পরিচালিত হয়েছে। জব্দকৃত মালামাল প্রচলিত নিয়ম অনুযায়ী কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত