নিজস্ব রিপোর্টার:-
কুমিল্লা প্রেস ক্লাবের আসন্ন কার্যনির্বাহী পরিষদের নির্বাচনকে ঘিরে সাংবাদিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা-পর্যালোচনা। এরই মধ্যে সম্ভাব্য সভাপতি পদে প্রার্থী হিসেবে ব্যাপকভাবে আলোচনায় উঠে এসেছেন দৈনিক কুমিল্লার ডাক পত্রিকার সম্পাদক, সাহসী কলমসৈনিক ও স্পষ্টভাষী সাংবাদিক সিরাজুল ইসলাম চৌধুরী।
সাংবাদিকতা অঙ্গনে দীর্ঘদিনের অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা, সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান এবং সহকর্মী সাংবাদিকদের পাশে থাকার মানসিকতার কারণে তিনি ইতোমধ্যেই অনেকের আস্থা অর্জন করেছেন। কুমিল্লার সাংবাদিক সমাজের একটি বড় অংশ মনে করছেন, প্রেস ক্লাবের নেতৃত্বে অভিজ্ঞ, নির্ভীক ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে সিরাজুল ইসলাম চৌধুরী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
সংশ্লিষ্টরা বলছেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, পেশাগত মর্যাদা রক্ষা এবং সাংবাদিকদের অধিকার আদায়ে সবসময়ই সোচ্চার ছিলেন তিনি। ফলে আসন্ন নির্বাচনে সভাপতি পদে তার সম্ভাব্য প্রার্থিতা ঘিরে সদস্যদের মধ্যে আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে।
স্থানীয় সাংবাদিক মহলে আলোচনা রয়েছে, কুমিল্লা প্রেস ক্লাবকে আরও গতিশীল, ঐক্যবদ্ধ ও কার্যকর সংগঠনে পরিণত করতে সক্ষম নেতৃত্বের প্রয়োজন রয়েছে। সেই বিবেচনায় সিরাজুল ইসলাম চৌধুরীর নাম সামনে আসছে জোরালোভাবেই।
তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে প্রার্থীতা ঘোষণা করা হয়নি। এরপরও কুমিল্লার সাংবাদিক মহলে তাকে ঘিরে ইতিবাচক আলোচনা অব্যাহত রয়েছে।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত