ডেক্স রিপোর্ট
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অভিযানে এক আসামিসহ বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৩ মে ২০২৬ তারিখ ভোর আনুমানিক ৩টা ৩০ মিনিটে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ লাকসপুর বিওপির টহল দল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সীমান্ত শূন্য লাইন হতে আনুমানিক ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দুলিপুর এলাকায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক ব্যক্তি হলেন— মোঃ আবু সাঈদ (২৪), পিতা: মৃত আবুল কালাম, গ্রাম: দক্ষিণ সূর্যনগর, পোস্ট: আনন্দপুর, থানা: সদর দক্ষিণ, জেলা: কুমিল্লা। এ সময় তার কাছ থেকে আনুমানিক ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং উদ্ধারকৃত ইয়াবাসহ তাকে সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে।
সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত