1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

কুমিল্লায় মা দিবস উপলক্ষে ভিন্ন এক আয়োজন করেছে স্বপ্নকথা সমাজ উন্নয়ন সংস্থা।

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২১ মে, ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে
205

আরাফাত হোসেনঃ

কুমিল্লায় স্বপ্নকথা সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে মা দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৮ মে কুমিল্লা নগরীর শিল্পকলা একাডেমিতে স্বপ্নকথার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাদুল বারি আবু। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও কবি জহিরুল হক দুলাল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও বরুড়া উপজেলা যুবদল নেতা মোঃ নোমান মৌলভী। এদিন অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন স্বপ্নকথার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অগ্নিকন্যা রোকসানা সুখী। এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা সিটি কর্পোরেশন অংকন শালার অধ্যক্ষ মোঃ শাহীন।

এদিন অনুষ্ঠানের শুরুতে অতিথিদের বরন করে নেন সংগঠনের বিভিন্ন সদস্যরা। এছাড়া বক্তব্য শেষে প্রতিযোগিতাকারী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিরা। এসময় অতিথিরা বলেন মাকে সবসময় উঁচু জায়গায় রাখতে হবে,মায়ের মর্যাদা অনেক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!