1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

কুমিল্লায় মাদকবিরোধী অভিযান: বিপুল পরিমাণ বিদেশি মদসহ গ্রেফতার ১

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে
21
মোঃ আরিফুল ইসলাম ফারহান
কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে উদ্ধার করা হয় বিভিন্ন ব্র্যান্ডের মোট ৫৪ বোতল মদ, যা স্থানীয়ভাবে অবৈধভাবে মজুদ ও বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ রাতে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানাধীন ৬নং জগন্নাথপুর ইউনিয়নের অরণ্যপুর (পূর্বপাড়া) এলাকায় একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় গাজী মোঃ সালাহ উদ্দিন (৩২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই এলাকার গাজী ওবায়দুল হকের ছেলে।
এসময় আটককৃত আসামীর দেওয়া তথ্যের ভিত্তিতে তার বসতঘরের খাটের নিচে তল্লাশি চালিয়ে একটি বাজারের ব্যাগ ও প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের মধ্যে রয়েছে ২০ বোতল Blenders Pride Whisky, ১০ বোতল Bro Code Beer, ১৫ বোতল Royal Stag Deluxe Whisky, ৫ বোতল ছোট আকারের Royal Stag Deluxe Whisky এবং ৪ বোতল Kingfisher Strong Premium Beer।
পুলিশ জানায়, উদ্ধারকৃত এসব মাদকদ্রব্য উপস্থিত স্থানীয় লোকজনের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। এ সময় এলাকার উৎসুক জনতাও ঘটনাস্থলে ভিড় জমায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত গাজী মোঃ সালাহ উদ্দিন স্বীকার করেন যে, তিনি ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে এসব বিদেশি মদ সংগ্রহ করে কুমিল্লা শহরসহ দেশের বিভিন্ন এলাকায় অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে মজুদ করে রেখেছিলেন।
এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তৌহিদ আনোয়ার  জানিয়েছেন , মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!