কুমিল্লায় সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার ২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার মথুরাপুর বিওপির বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সূত্রে জানা যায়, নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। অভিযানে সীমান্ত থেকে আনুমানিক ৭০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জয়নগর বাগানবাড়ি এলাকা থেকে এসব মাদকদ্রব্য আটক করা হয়।
বিজিবি আরও জানায়, আটক করা মাদকদ্রব্যের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সূত্র: কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত