মফিজুল ইসলাম বাবুল, কচুয়া:
চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী রহিমানগর বাজারে ব্যাপক জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংক পিএলসির ২৮৯তম উপ-শাখা এবং ক্যাশলেস রহিমানগর বাজার প্রোগ্রামের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রহিমানগর মধ্য বাজারে অবস্থিত হেলাল গাজী শপিং সেন্টারের দ্বিতীয় তলায় পূবালী ব্যাংকের নতুন এ উপ-শাখার উদ্বোধন করা হয়। উপ-শাখাটি পূবালী ব্যাংক পিএলসির আশরাফপুর বাজার শাখার অধীনে পরিচালিত হবে।
উদ্বোধন উপলক্ষে পূবালী ব্যাংক পিএলসি আশরাফপুর বাজার শাখার উদ্যোগে ‘ক্যাশলেস রহিমানগর বাজার’ শীর্ষক একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপ-শাখা উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আশরাফপুর বাজার শাখার ব্যবস্থাপক মারুফ হোসেনের সভাপতিত্বে এবং একই শাখার ডেপুটি জুনিয়র অফিসার মো. কাউসার আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপ-শাখাটির উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসির কুমিল্লা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চলপ্রধান মো. মাঈনুল ইসলাম। তিনি এ সময় বক্তব্যও রাখেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক ধূর্জটী প্রসাদ ভট্টাচার্য্য এবং চাঁদপুর প্রধান শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখাপ্রধান বিউটি দাস।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে স্বাগত বক্তব্য রাখেন রহিমানগর বাজার উপ-শাখার ব্যবস্থাপক অরূপ সাহা।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন রহিমানগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মনিরুজ্জামান, জনতা ব্যাংক রহিমানগর-সাতবাড়িয়া শাখার ব্যবস্থাপক জাকারিয়া মারুফ, রহিমানগর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সহকারী সদস্য সচিব ও মোল্লা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী এম আর মিজান মোল্লা এবং আশরাফপুর বাজার পূবালী ব্যাংক শাখার গুরুত্বপূর্ণ গ্রাহকবৃন্দ।
এ সময় পূবালী ব্যাংক পিএলসি চাঁদপুর জেলার বিভিন্ন শাখা ও উপ-শাখার ব্যবস্থাপক, রহিমানগর বাজারের ব্যবসায়ী, গ্রাহক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ফিতা কেটে পূবালী ব্যাংকের ২৮৯তম উপ-শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে একইভাবে ফিতা কেটে ‘ক্যাশলেস রহিমানগর বাজার’ প্রোগ্রামেরও শুভ উদ্বোধন করা হয়।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত