শান্তুু ধর ,কচুয়াঃ
চাঁদপুরের কচুয়া উপজেলার দোয়াটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি ও অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি অর্পণ মুখার্জীর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের সহকারী শিক্ষা কর্মকর্তা আকতার হোসেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন কানাই সরকার অনুষ্ঠানটি পরিচালনা করেন।
সভায় বক্তব্য দেন পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ফজলুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন স্বপন, শিক্ষানুরাগী প্রণয় চক্রবর্তী, ইউপি সদস্য পরিমল সরকার, সাবেক ইউপি সদস্য লোকমান হোসেন ভূঁইয়া, বিদ্যালয়ের সাবেক সভাপতি সুমন চন্দ্র সরকার, পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রণজিৎ দত্ত, বক্সগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মহিউদ্দিন, বিএনডি ফোরামের প্রধান শিক্ষক প্রাণতোষ সরকার ও সুবাস চক্রবর্তী।
বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক, ব্যবস্থাপনা কমিটি এবং স্থানীয় শিক্ষানুরাগীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, পাঠদানের মান বৃদ্ধি এবং সুন্দর শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, একটি মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে সবার আন্তরিকতা, দায়িত্বশীলতা ও পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের মানোন্নয়ন সম্ভব।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি শিপ্রা রানী মজুমদার, কমিটির সদস্য পিয়াঙ্কা রানী চক্রবর্তী, আখি রানী সরকার, মনিকা রানী শীল এবং অভিভাবক সদস্য শংকর সরকারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধিতে সবাই একযোগে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত