মফিজুল ইসলাম বাবুল, কচুয়া:
চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের তালতলী গ্রামের মিয়াজী বাড়ির প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও ইউনিয়ন সুন্নি জামাতের ইসলামি ফ্রন্টের উপদেষ্টা মো. দিদার হোসেন মিয়াজী ও তার পরিবারের সদস্যরা বড় বোন মরহুমা হোসনেয়ারা বেগমের কুলখানি অনুষ্ঠান করেছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে তালতলী গ্রামে দিদার হোসেন মিয়াজীর নিজ বাড়িতে গোহট উত্তর ইউনিয়ন সুন্নি জামাতের ইসলামি ফ্রন্টের সিনিয়র সহ-সভাপতি মো: বশির উল্লাহ মিয়াজীর তত্ত্বাবধানে মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা ।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন গত জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের এমপি প্রার্থী আলহাজ নাছির উদ্দিন মাহমুদ, বিশিষ্ট সমাজসেবক ও গোহট উত্তর ইউনিয়ন ইসলামী ফ্রন্টের সভাপতি মো. ইসমাইল জবিউল্লাহ, বিশিষ্ট সমাজসেবক মো. মোতাহার হোসেন হারুন, মো. নাদের শাহ, সিরাজ মিয়াসহ স্থানীয় আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় উপস্থিত বিশিষ্টজনেরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বলেন, বর্তমান সমাজে ভাইয়ের পক্ষ থেকে বোনের স্মরণে এমন আন্তরিক ও বৃহৎ পরিসরে আয়োজন সচরাচর চোখে পড়ে না। মরহুমার আত্মার মাগফিরাত কামনায় মো. দিদার হোসেন মিয়াজী পরিবারদের এই মহতী উদ্যোগ প্রশংসনীয়। এমন আয়োজনে এলাকাবাসী আনন্দিত ও গর্বিত।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত