শান্তুু ধর, কচুয়া
চাঁদপুরের কচুয়ায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত ১নং আসামি অ্যাডভোকেট হেলালউদ্দিন (৪৫)-কে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ।
রোববার (৩০ আগস্ট ২০২৬) চাঁদপুর সদর মডেল থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত হেলালউদ্দিন কচুয়া উপজেলার ইসলামপুর গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।
পুলিশ জানায়, কচুয়া থানার মামলা নং-৫৯, তারিখ ৩০ আগস্ট ২০২৬, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮/৯/১০/১২ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
মামলার এজাহারে অভিযোগ, গত ১৫ আগস্ট রাতে কচুয়া উপজেলার ৪নং পালাখাল ইউনিয়নের এনায়েতপুর এলাকায় একটি ভবনের কক্ষে কয়েকজন ব্যক্তি একত্রিত হয়ে রাষ্ট্রের জননিরাপত্তা বিঘ্নিত করা, ষড়যন্ত্র ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনা করেন। মিছিলে অংশগ্রহণ ও পৃষ্ঠপোষকতার অভিযোগও আনা হয়েছে।
এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, আসামিরা সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যপদ গ্রহণ, সংগঠনের আদর্শ ও সত্তাকে সমর্থন এবং বাংলাদেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার উদ্দেশ্যে জনমনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনায় জড়িত ছিলেন।
গ্রেফতারের পর অ্যাডভোকেট হেলালউদ্দিনকে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
তবে মামলার অভিযোগগুলো আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত এগুলো অভিযোগ হিসেবেই বিবেচিত হবে।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত