কচুয়া) সংবাদদাতা:
পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ছাত্র-ছাত্রীদের মাঝে গাছ বিতরণ কর্মসূচি পালন করেছে জাগ্রত তরুণ সংস্থা।
শনিবার (২৪ অক্টোবর) কচুয়ার একটি স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির উদ্যোগ নেন জাগ্রত তরুণ সংস্থার সহ-পরিবেশবিষয়ক সম্পাদক ও ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি ছাত্রনেতা তারেক হোসেন।
এ সময় তারেক হোসেন বলেন, “গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, সুন্দর আগামী গড়ি”— এই স্লোগানকে ধারণ করে আমরা কাজ করে যাচ্ছি। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই শিক্ষার্থীদের মধ্যে গাছ বিতরণের মাধ্যমে পরিবেশের প্রতি ভালোবাসা ও সচেতনতা সৃষ্টি করাই আমাদের মূল লক্ষ্য।
কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। গাছ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত