মফিজুল ইসলাম বাবুল (চাঁদপুর) কচুয়া:
ব্যাপক আনন্দ-উৎসাহ ও বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ড. আ. ন. ম. এহছানুল হক মিলন (এমপি) ডাবল ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলন।
উদ্বোধনী বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন। অল্প কিছুদিনের মধ্যেই সারা দেশে ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্ট উদ্বোধন করা হবে। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবে সুস্থভাবে গড়ে উঠতে পারে। পাশাপাশি তাদের মাদকাসক্তি থেকে দূরে রাখতেও খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ কারণেই সরকার শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করতে বিশেষ গুরুত্ব দিচ্ছে।
শিক্ষামন্ত্রী প্রায় এক ঘণ্টা মাঠে বসে ফাইনাল খেলা উপভোগ করেন। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন তিনি।
ফাইনাল খেলায় টাইব্রেকারের মাধ্যমে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কোয়া চাঁদপুর একাদশ। রানার্সআপ দলের খেলোয়াড়দেরও পুরস্কৃত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও শিক্ষামন্ত্রীর সহধর্মিণী নাজমুন নাহার বেবি, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মো. আব্দুল হাই, কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম আকাশসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত