মফিজুল ইসলাম বাবুল, কচুয়া:
ব্যাপক আনন্দ উৎসবমুখর পরিবেশে চাঁদপুরের কচুয়া ও শাহরাস্তি উপজেলার শাহ সিমেন্টের পরিবেশক রহিমানগর বাজারের মেসার্স ইসলামিয়া ট্রেডার্সের উদ্যোগে শাহ সিমেন্টের সেরা কারিগর (রাজমিস্ত্রি) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) রহিমানগর বাজারের পোস্ট অফিসের উত্তর পাশে জাহানারা সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এ সম্মেলনের আয়োজন করা হয়।
সকাল ৯টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয়। এ সময় শাহ সিমেন্টের সেরা কারিগর ও রাজমিস্ত্রিদের নির্মাণকাজের মানোন্নয়ন এবং আধুনিক নির্মাণপদ্ধতি সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনামূলক প্রশিক্ষণ প্রদান করেন শাহ সিমেন্ট কোম্পানির ট্রেইনার ইঞ্জিনিয়ার মো. জিল্লুর রহমান আবীর।
প্রশিক্ষণ শেষে যোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতির পর অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিভিন্ন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
ইসলামিয়া ট্রেডার্সের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাওলানা আব্দুল হাই মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহ সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কুমিল্লা রিজিওনাল হেড মো. আনোয়ার পারভেজ।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন কোম্পানির মার্কেটিং অফিসার মো. রাব্বি হাসান। এছাড়াও বক্তব্য রাখেন মেসার্স ইসলামিয়া ট্রেডার্সের পরিচালক মো. নুরুজ্জামান তানজীম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এটিএন ও বিটিভির উপস্থাপক উম্মে হাবিবা হেমা।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী কারিগরদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। পরে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত