মফিজুল ইসলাম বাবুল, কচুয়া:
কচুয়া উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের খাজুরিয়া লক্ষ্মীপুর যুবসমাজের আয়োজনে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ছাত্রদল নেতা তারেক ও মাসুদের সার্বিক তত্ত্বাবধানে মঙ্গলবার (২০ অক্টোবর) পীর সোবহানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
খেলা শেষে বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শরীফ মজুমদারের সঞ্চালনায় বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহজান মজুমদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য মনজুর আহমেদ সেলিম, কচুয়া উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আজিজ আহমেদ মানিক ও উপজেলা ছাত্রদলের সহসভাপতি আল আমিন আহাদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু তাহের মজুমদার, বিএনপি নেতা হাফিজ আহমেদ ও কবির হোসেনসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন কেশুকোটের ভাই ভাই একাদশ এবং রানার্সআপ খাজুরিয়া লক্ষ্মীপুর জুনিয়র একাদশের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত