মফিজুল ইসলাম বাবুল,কচুয়া:
চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানের (৫৮) জানাজা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বাদ জোহর মনোহরপুর উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাঁকে মনোহরপুর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজা অনুষ্ঠানে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল খায়ের বিএসসি, বিএনপির বিশিষ্ট রাজনীতিবিদ ও সাবেক ছাত্রনেতা নূর মোহাম্মদ কচি, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমিন উল্লাহ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শারফিন হোসাইন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন ৯ নম্বর কড়ইয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম মালেক, আহসান হাবীব জুয়েল, রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হোসেন পাটোয়ারী, চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মোশারফ হোসেন চৌধুরী, কচুয়া হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইলিয়াস মিয়া, বুরগী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুব আলম, পনশাহী পাইওনিয়ার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিন উদ্দিনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সহকর্মী, আত্মীয়স্বজন ও বিপুলসংখ্যক মুসল্লি।
মরহুমের জানাজার নামাজে ইমামতি করেন
মনোহরপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মো. শফিউল্লাহ। মোনাজাত পরিচালনা করেন মনোহরপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. জহিরুল ইসলাম পাটোয়ারী।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার ফজরের নামাজের সময় হঠাৎ হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, আত্মীয়স্বজন, সহকর্মী ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে এলাকায় ও শিক্ষাঙ্গনে এক গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত