শান্তুুু ধর, কচুয়া
কচুয়ায় বসত ঘরের টিনকেটে প্রবেশ করে ৬ ভরি স্বর্ণ, ১ হাজার ৭শত সৌদি রিয়াল, নগদ এক লক্ষ টাকা, পাসপোর্ট ও জমিজমার দলিলসহ আসবাবপত্র মালামাল লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার উপজেলার কচুয়া উত্তর ইউনিয়নের দারচর গ্ৰামের মসজিদ বাড়িতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী ওই বাড়ির মৃত মুসলিম মিয়ার ছেলে প্রবাসী সেলিম মিয়া বাদী হয়ে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী প্রবাসী জানান, গত শনিবার দিনে পরিবার সকলে মিলে শ্বশুরবাড়িতে বেড়াইতে যাই। গতকাল সোমবার সকালে বাড়িতে এসে দেখি আধাপাকা বিল্ডিং এর দরজা জানালা সকল কিছু ঠিক আছে। রুমের ভিতর প্রবেশ করে দেখি ঘরের কার ছিদ্র করে রেখেছে এবং স্টিলের আলমারি খোলা, রুমের মালামাল সকল কিছু এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। খোঁজাখুঁজি করে দেখি স্টিলের আলমারি থাকা ৬ ভরি স্বর্ণ, ১ হাজার ৭শত সৌদি রিয়াল, নগদ এক লক্ষ টাকা, পাসপোর্ট, একটি এন্ড্রয়েড সেট মোবাইল, বাড়ির জমি জমা দলিলসহ ঘরে থাকা মূল্যবান আসবাবপত্র নিয়ে যায়। প্রায় ১০ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে ।
তিনি আরো জানান, চোর চক্র আধা পাকা বিল্ডিং এর টিনের চাল খুলে প্রবেশ করে কার ছিদ্র করে মই দিয়ে নিচে নেমে মালামাল গুলো চুরি করে পুনরায় মই দিয়ে ওই ছিদ্র বের হয়ে চলে যায়। আমি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ন্যায় বিচার দাবি করছি।
কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আজিজুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ গিয়েছে, চুরির ঘটনাটি তদন্ত করছে। পরবর্তীতে চোরের বিষয়টি শনাক্ত হলে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত