শান্তুু ধর কচুয়া
চাঁদপুরের কচুয়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১৮৫ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ মো. রুবেল (৩৫) নামে এক কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলামের নির্দেশনায় এসআই মফিজুল ইসলাম সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার নোয়াদ্দা (ভূঁইয়া বাড়ি) এলাকার নুরুল ইসলামের বাড়ির সামনের সড়কে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় রুবেলকে হাতে-নাতে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রুবেলের কাছ থেকে ১৮৫ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তার রুবেল উপজেলার নোয়াদ্দা (ভূঁইয়া বাড়ি) গ্রামের হাজী আব্দুল জলিল ও রোকসানা বেগমের ছেলে। বুধবার (২৯ জুলাই) তাকে আদালতের মাধ্যমে চাঁদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইয়াবা ও গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত