মফিজুল ইসলাম বাবুল, কচুয়া:
চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পদ্মা সামাজিক সাংস্কৃতিক সংঘের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) বিকেলে রহিমানগর ডিগ্রি কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছির। প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম আকাশ।
বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মো. তাবারক উল্লাহর সভাপতিত্বে এবং সংগঠনের সিনিয়র সহসভাপতি মো. শরীফ মজুমদারের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো. আকবর হোসেন মিন্টু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আজিজ উল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু ইসহাক ও কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো. আতাউল করিম।
এছাড়া বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মো. মনজুর আহমেদ সেলিম, মহিলা সম্পাদিকা আয়েশা আক্তার ও গোহট দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সদস্য তানভীর ইকবাল।
বক্তারা বলেন, সুস্থ সংস্কৃতিচর্চা ও বিনোদন যুবসমাজকে মাদক, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই তরুণ প্রজন্মকে সুস্থ ধারার সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণ করা প্রয়োজন। তারা পদ্মা সামাজিক সাংস্কৃতিক সংঘের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কচুয়া থানার ওসি তদন্ত মো. রাশেদুল হাসান, রহিমানগর ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মো. হুমায়ুন কবির, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. মহসিন, গোহট দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন ভূঁইয়া, যুবদলের সভাপতি এবিএম সেকান্তসহ স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের শিল্পীরা।
অনুষ্ঠানের শুরুতে শিল্পীরা মনোমুগ্ধকর নৃত্য ও সংগীত পরিবেশন করেন।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত