1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

উত্তরায় খাল–নালা পরিষ্কারে বিএনপি নেতা আফাজ উদ্দিনের ব্যতিক্রমী উদ্যোগ, দুই দফায় প্রায় ৫ কিমি খাল পরিষ্কার

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে
26

পরিবেশ রক্ষায় মাসব্যাপী কর্মসূচির ধারাবাহিকতায় আবারও পরিচ্ছন্নতা অভিযানে স্থানীয়দের প্রশংসা

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দূরদর্শী পরিকল্পনা এবং মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঘোষণার প্রেক্ষিতে ২০২৫ সালের ২ সেপ্টেম্বর থেকে সারাদেশে মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়।

এরই ধারাবাহিকতায় রাজধানীর উত্তরা ১৫ নম্বর সেক্টরের ২ নম্বর ব্রিজ সংলগ্ন খাল, লেক, ডোবা ও নালা পরিষ্কার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন দলীয় নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে টানা দুই মাস নিরলস পরিশ্রমের মাধ্যমে প্রায় ৫ কিলোমিটার খাল পরিষ্কার করতে সক্ষম হন।

স্থানীয় বাসিন্দাদের মতে, এই উদ্যোগের ফলে এলাকার পরিবেশগত অবস্থার দৃশ্যমান উন্নতি ঘটে এবং দীর্ঘদিনের স্থবির পানি প্রবাহ স্বাভাবিক হতে শুরু করে। এতে এলাকাবাসীর মধ্যে ব্যাপক ইতিবাচক সাড়া সৃষ্টি হয়।

পরবর্তীতে খালের কিছু অংশে পুনরায় ময়লা জমে গেলে পরিস্থিতি বিবেচনায় নিয়ে ২০২৬ সালের ১১ মার্চ মুহাম্মদ আফাজ উদ্দিন আবারও দলীয় নেতাকর্মীদের সঙ্গে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন। পুনরায় এ উদ্যোগ গ্রহণ করায় স্থানীয়দের মধ্যে প্রশংসার ঝড় ওঠে।

উত্তরাবাসীর মতে, পরিবেশ সংরক্ষণে এ ধরনের ধারাবাহিক ও আন্তরিক উদ্যোগ নিঃসন্দেহে একটি অনুকরণীয় দৃষ্টান্ত। সচেতনতা, দায়িত্ববোধ এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি পরিচ্ছন্ন, সুস্থ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা সম্ভব—এমনটাই মনে করছেন সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!