1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

ঈদ উপহার: কাজিপুরে ৩ হাজার দরিদ্র পরিবারের হাতে ১০ কেজি করে চাল, স্বচ্ছতায় জোর ইউএনও’র

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে
16

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ:


সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অতি দরিদ্র মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় পৌরসভার মোট ৩ হাজার ৮৫ জন অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে এই সহায়তা পৌঁছে দেওয়া হয়।

মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রশাসক মোস্তাফিজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম লিটনসহ সংশ্লিষ্ট কাউন্সিলররা।

বিতরণকালে ইউএনও মোস্তাফিজুর রহমান জানান,
“এবার উপকারভোগীদের তালিকা তৈরিতে বাড়ি বাড়ি গিয়ে যাচাই-বাছাই করা হয়েছে। বিতরণের সময়ও তালিকা অনুযায়ী উপস্থিত ব্যক্তিকেই চাল দেওয়া হয়েছে। একজনের বরাদ্দ অন্য কাউকে দেওয়া হয়নি। এতে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হয়েছে।”

তিনি আরও বলেন, দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

স্থানীয়দের মতে, সঠিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত দরিদ্রদের হাতে সহায়তা পৌঁছানোয় এবারের উদ্যোগটি প্রশংসিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!