নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল আজহার কোরবানির ব্যস্ততা শেষে রাজধানীবাসী পরিবার-পরিজন নিয়ে ছুটে যান বিভিন্ন বিনোদনকেন্দ্রে। আর ঈদের ছুটিতে দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে রাজধানীর মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। দুপুরের পর থেকেই সেখানে দেখা যায় উপচে পড়া ভিড়।
শিশুদের আনন্দ ছিল চোখে পড়ার মতো। বইয়ের পাতায় দেখা বিভিন্ন পশু-পাখি ও বন্য প্রাণীকে সরাসরি দেখতে পেয়ে তারা উচ্ছ্বাসে মেতে ওঠে। পরিবার নিয়ে ঘুরতে আসা দর্শনার্থীদের অনেকেই প্রাণীদের সঙ্গে ছবি তোলা ও সময় কাটাতে ব্যস্ত ছিলেন।
এবার চিড়িয়াখানার সবচেয়ে আলোচিত আকর্ষণে পরিণত হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’ খ্যাত গোলাপি মহিষ। আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোচনায় আসা এই ব্যতিক্রমধর্মী মহিষটি এক নজর দেখতে দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় করেন। অনেককে মহিষটির সামনে দাঁড়িয়ে ছবি ও ভিডিও ধারণ করতে দেখা যায়।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, বর্তমানে জাতীয় চিড়িয়াখানায় ১৩৭ প্রজাতির মোট ৩ হাজার ৫২৩টি প্রাণী রয়েছে। ঈদের ছুটিকে কেন্দ্র করে দর্শনার্থীদের নিরাপত্তা ও প্রাণীদের সুরক্ষায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
ঈদের আমেজে পরিবার নিয়ে আনন্দঘন সময় কাটাতে রাজধানীবাসীর কাছে এবারও অন্যতম জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে জাতীয় চিড়িয়াখানা।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত