
সাইফুল ইসলাম, লাকসাম, (কুমিল্লা) প্রতিনিধি:-
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির বলেন, সারাদেশে শ্রোত তৈয়ারী হচ্ছে ন্যায় ও ইনসাফের পক্ষে, দেশ পরিবর্তনের পক্ষে, বস্তা পঁচা রাজনীতির বিরুদ্ধে দূর্নীতির বিপক্ষে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, জুলুম তন্ত্রের বিরুদ্ধে, মা- বোনদের বেইজ্জত বেইজ্জত কারীদের বিরুদ্ধে, কিছু মানুষের এমন দেখে মাথা গরম হয়েগেছে, ঐ সব লোক দিয়ে দেশ গড়া সম্ভব নয়, ঠিক আগে আপনি আগে আপনার মাকে ভালোবাসতে শিখুন তাহলে দেশকে ভালোবাসতে পারবেন।
শুক্রবার সন্ধ্যায় লাকসাম স্টেডিয়াম মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে তিনি কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ছৈয়দ একেএম সরোয়ার উদ্দিন ছিদ্দিকির হাতে দাঁড়ীপাল্লা প্রতীক তুলে দিয়ে পরিচয় করিয়েদেন।
এ সময় শফিকুর রহমান আরো বলেন, বাংলাদেশের যুবকেরা রায় দিয়ে জানিয়ে দিয়েছে, আমরা ন্যায় ইনসাফের সাথে আছি, সংস্কার যারা মনে প্রাণে চাইবে আমরা তাদের সাথে আছি। আজ যুবকেরা সকলে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়েছেন, আমাদের মায়ের ইজ্জতের উপর হাত দিচ্ছে, আমরা তাদের অনুরোধ করি তোমরা আগে মাকে সম্মান করতে শিখো, যারা মাকে সম্মান করতে জানে তারা ঘোটা জাতিকে সম্মান করতে পারে। যারা নিজের মাকে সম্মান করতে পারে না তারা অন্যের মাকে কি ভাবে সম্মান করবে বিশেষ করে “মা” জাতিকে। মনে রাখবে আমাদের জীবনের চেয়েও আমাদের মায়ের ইজ্জতের মূল্য অনেক বেশি, অতএব কোথাও আমাদের মায়ের সঙ্গে অশালীন আচরণ করলে আমরা কাউকে ছাড় দিয়ে কথা বলবো না।
জামায়েতের আমীর আরো বলেন, আগামী ১২ ফ্রেরুয়ারী একই দিনে দুটি ভোট অনুষ্ঠিত হবে। একটি সংস্কারের পক্ষে “হ্যাঁ” ভোট। ২য়টি হচ্ছে বাংলাদেশ পরিবর্তনের পক্ষের ভোট। “হ্যাঁ” মানে আজাদি, “না” মানে গোলামী।
তার মানে হলো ভোটের বুথে ঢুকে শক্ত করে “হ্যাঁ” ভোট দিতে হবে, “হ্যাঁ” জিতে গেলে বাংলাদেশ জিতবে।
“হ্যাঁ” জিতেগেলে ফ্যাঁসিবাদ আর ফিরে আসবে না। “হ্যাঁ” জিতে গেলে দূর্নীতিবাজ আর চাঁদাবাজের কবর রচিত হবে। আর ২ নম্বর ভোট দাঁড়িপাল্লা হচ্ছে ইনসাফ এর ভোট।
কুমিল্লা ৯ লাকসাম- মনোহরগঞ্জ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ড. ছৈয়দ একেএম সরোয়ার উদ্দিন ছিদ্দিকির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, জামায়েতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম ও মাওলানা আব্দুল হালিম, ডাকসু ভিপি সাদেক কাইয়ুম,জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মূখ্য সমন্নয়ক ও ১১ দলীয় জোটের কুমিল্লা ৪ আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ, কুমিল্লা ১০ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ইয়াসির আরাফাত, কুমিল্লা ৯ আসনের নির্বাচনী জনসভা বাস্তবায়ন সমন্বয়, কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবোনালের পিপি এড. বদিউল আলম সুজন, দাঁড়িপাল্লার প্রধান নির্বাচন পরিচালক ও লাকসাম পৌরসভার জামায়েতের আমির মোহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী প্রমুখ।