চৌদ্দগ্রাম প্রতিনিধি:
অবৈধভাবে আবাদযোগ্য কৃষিজমি থেকে টপ সয়েল কাটার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) বিকেল ৪টা ০০ মিনিটে চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের নালঘর এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে কৃষিজমির টপ সয়েল কেটে পরিবেশ ও ফসলি জমির মারাত্মক ক্ষতি সাধনের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিকে “বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” এর ১৫ ধারায় ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্টটি পরিচালনা করেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন চৌদ্দগ্রাম পৌরসভার একটি চৌকস টিম এবং চৌদ্দগ্রাম থানার একটি চৌকস পুলিশ দল।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষিজমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত